সপ্তাহব্যাপী ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু ।

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ইবি গ্রীন ভয়েস শাখার নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখা এ কর্মশালার  আয়োজন করে। বুধবার (২১ জানুয়ারি) উদ্বোধন হয়ে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম শামছুল হক সিদ্দিক। এসময় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ ও বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিম উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থৈনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার একটি বলিষ্ঠ প্রয়াস হচ্ছে বহ্নিশিখা। ২০২০ সালের ১৫ জুন থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ইবি ক্যাম্পাসে আজ থেকে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হচ্ছে।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পৃথিবীর আদিকাল থেকেই সমাজ ব্যবস্থায় আমরা দেখি একটি জাতি অগ্রসরমান আরেকটি অংশ অগ্রসর হতে পাচ্ছে না। রাষ্ট্রীয় ও সামাজিকতার কারণে সেখানে এই নারী সমাজ মানসিক, শারীরিক ও সামাজিকভাবে পিছিয়ে আছে। তবে গ্রীন ভয়েসের বহ্নিশিখার আজকের এই উদ্যোগ নারীদের শারীরিক মানসিক উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখবে যা প্রশংসনীয়।
শেয়ার করুন