ইবির ‘মুক্ত বাংলা’ বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত ১

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ নামক বাসের সাথে ভ্যানের (নছিমন) সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমরান (২৪)। জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন। এছাড়া ক্যাম্পাসের বাস চালক ও হেলপার আহত হন। বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে শৈলকূপা […]

বিস্তারিত পড়ুন

ইবির নবনিযুক্ত ভিসির সাথে ছাত্রদলের মতবিনিময়

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সাথে মতবিনিময় সভা করেছেন শাখা ছাত্রদল। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্যের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন, বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল, সেবাখাতে ডিজিটালাইজেশন ও জিয়াউর রহমান হলের অব্যবস্থাপনা দূরীকরণে কার্যকরী পদক্ষেপের দাবি জানান […]

বিস্তারিত পড়ুন

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শক্তিশালী অ্যালামনাই গুরুত্বপূর্ণ; ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘একাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপাচার্য […]

বিস্তারিত পড়ুন

ইবিতে সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধর

ইবি সংবাদদাতা: পরিচয় জানতে চাওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিনিয়র কর্তৃক জুনিয়রকে মারধরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাস ও অভিযুক্ত লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী হৃদয়। রবিবার (১৭ মে) ক্যাম্পাস থেকে ঝিনাইদহ রুটগামী ডাবল ডেকার মধুমতি বাসে এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল ৪টার বাসে […]

বিস্তারিত পড়ুন

ইবির বিদ্যমান সংকট নিরসনে আশ্বাস নয়, চেষ্টা করবো কাজের মাধ্যমে প্রমাণ করার; ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সংকটগুলো আমি জানি। এসব সমস্যা সমাধানে আমি আশ্বাসের বাণী দিয়ে কোনো আশ্বাস দিব না, তবে চেষ্টা করবো তা কাজের মাধমে প্রমাণ করার। শনিবার (১৬ মে) দুপুর ৩টার দিকে উপাচার্যের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় […]

বিস্তারিত পড়ুন

ইবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে গুঞ্জন; তরুণ নেতৃত্ব চায় শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির বয়স এখন চার বছর ১১ মাস। সম্প্রতি বিভিন্ন শাখায় নতুন কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি হতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এদিকে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে সংগঠন পরিচালনায় অছাত্র, নিষ্ক্রিয় ও চাকরিজীবী সদস্যদের সম্পৃক্ততা নিয়ে ওঠা নানা অভিযোগ রয়েছে। […]

বিস্তারিত পড়ুন

ইবিতে আল ফিকহ বিভাগের ভর্তির কোটা বাতিলসহ তিন দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পোষ্য কোটা ও আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ভর্তির কোটা বাতিলসহ তিন দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। সোমবার (১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সদস্য রাফিজ আহমেদ, নূর […]

বিস্তারিত পড়ুন

কাগজ সংকটে ট্রান্সক্রিপ্ট না পেয়ে ভোগান্তিতে ইবি শিক্ষার্থীরা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রিন্টের কাগজ সংকটে ট্রান্সক্রিপ্ট তুলতে পারছেন না শিক্ষার্থীরা। ফলে চাকরি ও বিদেশ গমনসহ জরুরি প্রয়োজনে ভোগান্তিতে পড়ছেন  শিক্ষার্থীরা। তবে জরুরি ভিত্তিতে সাময়িক সময়ের জন্য অল্পসংখ্যক কাগজ ক্রয়ের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, গত বছরের নভেম্বরে ট্রান্সক্রিপ্ট প্রিন্টের প্রয়োজনীয় কাগজ ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নোট দিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। পরে […]

বিস্তারিত পড়ুন

ইবিতে সাজিদ হত্যার বিচারহীনতার ২৯৭ দিন; প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার ২৯৭ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ‎রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে একর্মসূচি পালন করে তারা। এসময় জাস্টিস ফর সাজিদ আব্দুল্লাহ প্ল্যাটফর্মের আহ্বায়ক শেখ সাজ্জাতুল্লাহর সভাপতিত্বে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, […]

বিস্তারিত পড়ুন

রাত পোহালেই ইবিতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

ইবি সংবাদদাতা: দেশের শতাধিক শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘২য় আইইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬’। আগামী সোমবার (১১ মে) ও মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ইসলামিক ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (আইইউএসসি) এর উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি […]

বিস্তারিত পড়ুন