ইবি সংবাদদাতা:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া ও মাগফেরাত পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ফারুকুজ্জামান, সাবেক উপ- উপাচার্য প্রফেসর ড. এম ইয়াকুব আলী।
এসময় শাখা ছাত্রদলের সাবেক সাহেদ আহম্মেদ, আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ-সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদে খতিব ও পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।
উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন,মহাকালের দুঃখ-বেদনার, নির্যাতিত-নিপীড়িত মানুষের ক্রন্দনধ্বনি ছড়ানোর অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট পৃথিবীতে আগমন করেছিলেন। আপোসহীন নেত্রী সম্পুর্ণ জীবনটাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়ে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এই অবিসংবাদিত নেতা বিগত সরকারের দ্বারা নিপীড়িত-নির্যাতিত হয়েছিলেন। আজকে এই দিনে আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করব। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাঁকে জান্নাত নসিব করেন।

