ডিজিটাল সেবা পাচ্ছে ইবি শিক্ষার্থীরা; বাস্তবায়নে ৭ সদস্যের কমিটি গঠন

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এতে শিক্ষার্থীদের প্রথম বর্ষের ভর্তি থেকে শুরু করে সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রদান পর্যন্ত তথ্য সংরক্ষণ ও সেবা ব্যবস্থাপনা সহজ করতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা তদারকির জন্য ৭ সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশ এ তথ্য জানা যায়।
আদেশ সূত্রে জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইসিটি বিশেষজ্ঞদের কারিগরি সহায়তায় শিক্ষার্থীদের প্রথম বর্ষে ভর্তি থেকে শুরু করে সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রদান পর্যন্ত তথ্য সংরক্ষণ ও সেবা ব্যবস্থাপনা সহজ করতে এ পরিকল্পনা নিয়েছে প্রশাসন। কার্যক্রম বাস্তবায়নে গঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শাহজাহান আলী, সদস্যসচিব শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম, সদস্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রফেসর ড. জাহিদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মাসুদুল হক তালুকদার, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মিন্টু কুমার বিষ্ণু এবং প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আমীনুজ্জামান টুটুল।
কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও প্রয়োজনীয় সুপারিশ উপাচার্যের নিকট জমা দিতে বলা হয়েছে।
শেয়ার করুন