ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্স ২য় ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আশরাফী সিদ্দিকী। এছাড়া বক্তব্য দেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এম. এইচ. নাহিদ, সহকারী অধ্যাপক ফিরোজ হোসেন, প্রভাষক সাদিউর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনার সমাপ্তি হয়।

