নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর, হরিনারায়নপুর ও আলামপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় এ গণসংযোগ করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু ও সদস্য সচিব শরিফুল ইসলাম-এর নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খন্দকার সামসুল আলম উজ্জ্বল, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, মৎস্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব বিপুল হোসেন, হরিনারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হোসেন, সদস্য সচিব মিল্টন, আলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন, সদস্য সচিব হৃদয়, জিয়া মঞ্চ কুষ্টিয়া সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক আয়ুব আলীসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার-কে বিজয়ী করতে সাধারণ মানুষের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
এ সময় নেতারা বলেন, জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে, ধানের শীষই মানুষের আশা-ভরসার প্রতীক। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

