জাতীয় নির্বাচন পরিচালনায় ইবির ইউট্যাবের কমিটি গঠন

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার ৮ সদস্যের কমিটি গঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির সদস্যরা হলেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও  সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রশিদুজ্জামান (বাংলা), জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলাম (আরবি ভাষা ও সাহিত্য), সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. একেএম মতিনুর রহমান (লোকপ্রশাসন)।
এছাড়া রয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, আইন বিভাগের প্রফেসর ড. নূরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এটিএম মিজানুর রহমান ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহম নুরুল ইসলাম
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠনের ভূমিকা আরও সুসংগঠিত ও কার্যকর করতে গঠিত কমিটি তাদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবেন।
শেয়ার করুন