এসএম মাহিন//কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়নপুর বাজারে গতকাল বিকেলে ধানের শীষে ভোট চেয়ে গন সংযোগ করেন কেন্দ্রীয় বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক উক্ত আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন তার উপস্থিতিতে এলাকায় নেতা-কর্মী ও ভোটাররা উজ্জীবিত হয়ে ওঠে। তিনি স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি’র ধানের শীষ প্রতীকের পক্ষে সকলের কাছে ভোট ও সহযোগিতা চান,এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশির উল আলম চাঁদ, কুষ্টিয়া সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, হরিনারায়ণপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সদস্য সচিব এসএম গোলাম রশিদ,আশরাফুল ইসলাম চতুর, গোলাপ সরদার, মজনুর রহমান মধু, শহীদুল ইসলাম প্রমুখ।

