কুষ্টিয়ায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্ব তাঁতিপাড়া এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাতিয়া পূর্ব তাঁতিপাড়া এলাকার নূর মোহাম্মদ শেখ এর সভাপতিত্বে এবং ঝাউদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু, সদর উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইসতিয়াক আহমদ সাবাবসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন,
“বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। এই দল কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। আমাদের নেতা জনাব তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষি কার্ডসহ যে প্রতিশ্রুতি দিয়েছেন—সেগুলো বাস্তবায়ন হলে দেশের সাধারণ মানুষের জীবনমান বদলে যাবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকের পূর্বে ঝাউদিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এর আগে লক্ষিপুর বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এ্যাড. অপু সহ নেতৃবৃন্দ। এছাড়া বাদ এশা ভাদালিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান তিনি।
শেয়ার করুন