ইবির রোভার স্কাউট ইউনিটের নতুন নেতৃত্বে আবুসাঈম-সাজ্জাদ

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী খন্দকার আবুসাঈম ও সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আবু সালিক মো. সাজ্জাদ মনোনীত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্বিবদ্যালয় রোভার স্কাউট সদস্যদের কর্মদক্ষতা,  নেতৃত্বগুণ, সাংগঠনিক অভিজ্ঞতা ও রোভারিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ইউনিট কাউন্সিলের সম্মতিতে এ মনোনয়ন সম্পন্ন হয়। আগামী ১ (এক) বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
নবমনোনীত সভাপতি আবুসাঈম বলেন, রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের গ্রুপকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য থাকবে রোভারদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ শক্তিশালী করা। আমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করছি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
শেয়ার করুন