মহান শহীদ দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি 

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।
এসময় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন স্বাক্ষরসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে শুক্রবার রাত পৌনে এগারোটায় প্রশাসন ভবন চত্বর থেকে শোকর‍্যালি বের করে সংগঠনটি। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদিতে এসে শেষ হয়।
শেয়ার করুন