যথাযোগ্য মর্যাদায় ইবিতে মহান শহীদ দিবস পালিত

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক।
পরে একে একে  জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর  থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৯৫২ সালে ভাষা শহীদ সালাম, রফিক, বরকতের রক্তের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষার মাধ্যমে একটি জাতি তার উন্নতি লাভ করে, তার পরিচয় খুঁজে পায়। আমরা প্রত্যাশা করি চেতনা তোদের চেতনা এবং 24 এর চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করবে।
এছাড়া আগামীকাল সকাল ১০টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর ও হলগুলোতে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
শেয়ার করুন