কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজকের খবর কুষ্টিয়া সদর
০৫ এপ্রিল, ২০২৬ রোজ রবিবার বেলা ১২টায় জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রশাসক মহোদয় বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং নতুন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা।নাগরিক সুবিধা বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ), জনাব পলাশ মন্ডল , প্রশাসনিক অফিসার, মোছাঃ নার্গিস পারভীন,  উপ-সহকারী প্রকৌশলী, মোঃ রাশেদুর রহমান, প্রধান সহকারী, মাছুমা ফেরদৌস, হিসাবরক্ষক, মোঃ আহসানুল সুবীর, সাঁটলিপিকার, মোঃ নাসমুদ্দোহা নাসিম অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা দৌলতপুর উপজেলায় কুষ্টিয়া জেলা পরিষদের ডাকবাংলোর কেয়ারটেকার ও রবীন্দ্র লালন উদ্যানের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারী।
সভায় নবনিযুক্ত প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন