ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ৮৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনের ৯২.৫০ শতাংশ। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৮০ বহুনির্বাচনি প্রশ্নের বিন্যাস থাকে।
পরীক্ষাকালীন অনুষদ কেন্দ্রে পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা
পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আবেদনকারীর মধ্যে ৯২% উপস্থিত ছিলো।

