ইবিতে ২০২৫-২৬ বর্ষের স্নাতক ভর্তি শুরু ৭ জুন

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২০২৬ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই কার্যক্রম চলবে ১১ জুন পর্যন্ত। রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক সভায় ভর্তি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রোভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভর্তি প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার ওপর জোর দেওয়া হয়।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পাদন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে জড়িত। যেহেতু ভর্তি পরীক্ষা ইতোমধ্যে সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে, তাই ভর্তি প্রক্রিয়াটিও একই মান বজায় রেখে সম্পন্ন করা জরুরি। ভর্তি চলাকালীন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা বা হয়রানির শিকার না হন। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ, গত ২৭ মার্চ  গুচ্ছের ‘সি’ ইউনিট, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। এছাড়া
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ হলো: ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।
শেয়ার করুন