ইবির ‘মুক্ত বাংলা’ বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত ১

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংলা’ নামক বাসের সাথে ভ্যানের (নছিমন) সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে ইমরান (২৪)। জানা গেছে, মৃত ব্যক্তির পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই ছিলেন। এছাড়া ক্যাম্পাসের বাস চালক ও হেলপার আহত হন।
বুধবার (২০ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে শৈলকূপা থানার গাড়াগঞ্জে সংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন দপ্তর সূত্রে, সিডিউল অনুযায়ী বিকাল ৪ টার সময় ‘মুক্ত বাংলা’ নামক বিশ্ববিদ্যালয়ের বাস সাড়ে পাঁচটার দিকে ফিরতি পথে নছিমন ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে কুষ্টিয়া সদরে নেওয়া হলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইবির পরিবহন প্রশাসক প্রফেসর ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চালক ড্রাইভার আহত হওয়ার পর সকল ধরনের চিকিৎসা ভার বহনের সিদ্ধান্ত নিয়েছিলাম
পরবর্তীতে তার মৃত্যু সংবাদ আসলে তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আমরা আশ্বস্ত করেছি।
উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, ‘এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুব দ্রুত
রিপোর্ট দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহতের চিকিৎসা ও বাসায় পৌঁছে দেওয়া-সহ দাফন-কাপন ও আনুষঙ্গিক খরচ বিষয়ে প্রাথমিকভাবে সহযোগিতা করেছি।
শেয়ার করুন