ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন কমিশন গঠন

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইবিকস-এর তলবী কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান উপ-রেজিস্ট্রার মোহা. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সমিতির তলবী সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘এক জন প্রধান নির্বাচন কমিশনার ও ছয় জন সহকারী নির্বাচন কমিশনারসহ মোট ৭ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’
কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান (বাচ্চু), সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মোঃ ইসরাফুল হক ও মোঃ জাহাঙ্গীর আলম, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মোঃ মাসুদুল হক তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শামীম আকতার জিঞ্জির, কেন্দ্রীয় লাইব্রেরী উপ-রেজিস্ট্রার মোঃ আবু জাফর (আদম), পরিবহন অফিস উপ-হিসাব পরিচালক মোঃ আঞ্জুরুল হক।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় কার্যাদি সম্পন্ন করবেন বলে জানানো হয়োছে। সরকারি প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে করা যাবে না, এবং প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের নির্দিষ্ট তারিখ জাতীয় নির্বাচনের পরে ঘোষণা করবেন বলে বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়।’
শেয়ার করুন