ইবি সংবাদদাতা:
শত শীতার্তের মাঝে উষ্ণতা ছড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঝিনাইদহ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী
অ্যাডভোকেট আসাদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে ক্যাম্পাসের ভ্যানচালক, ও আনসার সদস্যসহ স্থানীয় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে তারা।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, স্বাক্ষরসহ অন্য নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে আজ ক্যাম্পাসের ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করি আমরা। এ্যাডভোকেট আসাদুজ্জামান ইবি ছাত্রদলের কার্যক্রমে পাশে সবসময় থাকার আশ্বাস আমাদের জন্য অনুপ্রেরণা। এই মানবিক কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।

