নির্বাচনকে সামনে রেখে ইবি থানা প্রেসক্লাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত

আজকের খবর ইবি
নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার বিকেল ৩টায় ইবি থানা প্রেসক্লাবের কার্যালয়, বিত্তিপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ইবি থানার আওতাধীন সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, ইবি থানার আওতায় মোট ৫০টি ভোটকেন্দ্র রয়েছে। তবে কোনো ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। যদিও কয়েকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।
ইবি থানা প্রেসক্লাবের সভাপতি রাজ মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং দৈনিক বজ্রপাত পত্রিকার সিনিয়র সাংবাদিক তাপস সাহা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দেশতথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ সাহা, দৈনিক কুষ্টিয়ার খবর স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, বিএসএফ টেলিভিশন ইবি প্রতিনিধি আজিজুল ইসলাম, যশোর বার্তা কুষ্টিয়া জেলা প্রতিনিধি তিতাস আহমেদ, দৈনিক সময়ের কাগজ ইবি প্রতিনিধি জুয়েল আহমদ, চ্যানেল A1, স্টাফ রিপোর্টার মহসিন আলী, দৈনিক দেশতথ্য পত্রিকার ইবি প্রতিনিধি সাগর আহমেদ, জুয়েল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা নির্বাচনকালীন সময়ে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেয়ার করুন