গাজার ‘শান্তি পর্ষদে’ পাকিস্তানকে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পর্ষদে অংশগ্রহণের জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে গাজার বোর্ড অফ পিসে যোগদানের আমন্ত্রণ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। এই সমস্যা সমাধানে ঢাকায় রয়েছে আইসিসির প্রতিনিধি দল। এর মাঝেই নতুন ঘোষণা দিয়েছে পাকিস্তান। বাংলাদেশে দাবি না মানলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ […]

বিস্তারিত পড়ুন

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

এক ভোট বাক্স নীতি নিয়ে আসন সমঝোতার শেষ মুহূর্তে সরে গেলেও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াত ও ১০ দলীয় জোট। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ […]

বিস্তারিত পড়ুন

নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কি না পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী […]

বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের সেবায় ১০০ হজ গাইড নিয়োগ

২০২৬ সালের সরকারি মাধ্যমের হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে শর্তসাপেক্ষে ১০০ জনকে হজ গাইড হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। অফিসে আদেশে বলা হয়, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার শর্তাবলী পরিপালন সাপেক্ষে ২০২৬ সালের সরকারি মাধ্যমের সৌদি আরবের মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের […]

বিস্তারিত পড়ুন

ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। গতকাল (রোববার) সাও পাওলোতে অনুষ্ঠিত ফাইনালে চিলিকে ৬-২ গোলে হারিয়েছে তারা। কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্সের প্রথম দুটি আসরেই শিরোপা জিতল ব্রাজিল। অ্যালিয়েঞ্জ পার্কে দর্শকে ঠাসা ছিল গ্যালারি। ৪১৩১৬ দর্শকের সামনে স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট দেখায়। ৮ মিনিটের মধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ব্রাজিল পরের গোলটি পাওয়ার আগে চিলি […]

বিস্তারিত পড়ুন

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ২১

সংবাদমাধ্যম বিবিসি সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ বলেছেন, “দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।” দেশটির পরিবহনমন্ত্রী ওসকার […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর ইরানের হুঁশিয়ারি- খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে

গতকাল রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে। এরমাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।” দেশটির সাধারণ মানুষ যে […]

বিস্তারিত পড়ুন

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমানের পিতার নাম মনসুর রহমান। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব ও কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান পিতার সঙ্গে তার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী […]

বিস্তারিত পড়ুন