গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে সমবেত হয়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা […]

বিস্তারিত পড়ুন

ইবি জনসংযোগ অফিসে নতুন পরিচালক (ভারপ্রাপ্ত)-এর যোগদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাহেদ হাসান নিজ অফিসে যোগদান করেছেন। শনিবার  তাঁকে  যোগদান পরবর্তী  ফুলেল শুভেচ্ছা জানান অফিসের সদ্যবিদায়ী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আমানুর আমান, উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম, উপ-রেজিস্ট্রার(ফটোগ্রাফী) শেখ আবু সিদ্দিক (রোকন) এবং উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন। উল্লেখ্য যে, গত ১২ মার্চ রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ […]

বিস্তারিত পড়ুন

মরহুম অধ্যাপক ড. কে. এম ওয়ালিউজ্জামানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

শৈলকুপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর উদ্যোগে স্মরনসভা, বৃত্তিপ্রদান ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠিত শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মরহুম অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণ সভা, গুণীজন সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় […]

বিস্তারিত পড়ুন

ইবি ছাত্রদলের কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে কোরআন তিলাওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে আয়োজনটি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় ইফতার মাহফিল পরিচালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মিথুন রুমি ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক সাহেদ আহমেদ। […]

বিস্তারিত পড়ুন

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকিকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি প্রতিনিধি: ২০১৩ সালের ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে শিক্ষার্থীরা লাকি আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দেয় অন্তর্বর্তীকালীন সরকারকে। বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ […]

বিস্তারিত পড়ুন

ইবির জনসংযোগ অফিসের নতুন পরিচালক সাহেদ হাসান

ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সাহেদ হাসান। বুধবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ড. আমানুর আমান-কে ১২ মার্চ ২০২৫ […]

বিস্তারিত পড়ুন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি ইবির ইসলামী ছাত্র আন্দোলনের

ইবি প্রতিনিধি দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিন, সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক […]

বিস্তারিত পড়ুন

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রদলের মানববন্ধন

ইবি প্রতিনিধি দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইন হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে  করেছে শাখা ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাখা ছাত্রদল ‘ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড চাই’ ব্যানারে মানববন্ধন কর্মসূচিটি পালন করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের […]

বিস্তারিত পড়ুন

ইবিতে ১৭শ’ শিক্ষার্থীর মাঝে ছাত্রশিবিরের ইফতার বিতরণ

রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ‘গণ ইফতার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় ক্যাম্পাসের দুটি স্পটে এই আয়োজন করা হয়। আয়োজনে মোট প্রায় ১৭শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আসরের নামাজের পর থেকেই ইফতার বিতরণের স্থানগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। জানা যায়, রমজান মাসে […]

বিস্তারিত পড়ুন