বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে (এনটিআরসিএ) বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন (প্রভাষক- আল কুরআন, আল হাদিস, দা’ওয়াহ, আরবি সাহিত্য ও আল ফিকহ) পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা বৈষম্য দূর করতে […]

বিস্তারিত পড়ুন

ইবি দুই শিক্ষার্থীর গুমের ১৪ বছর; সন্ধানের দাবিতে মানববন্ধন 

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী গুমের ঘটনার ১৪ বছর পেরোলেও তাদের সন্ধানে পরিবারের প্রতীক্ষা আজও শেষ হয়নি। গুম হওয়া শিক্ষার্থী দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ওয়ালিউল্লাহ ও আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের আল মুকাদ্দাস। তাদের সন্ধানের  দাবিতে দীর্ঘদিন ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ধর্মঘট, মানববন্ধন করে আসছেন শিক্ষক- শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে […]

বিস্তারিত পড়ুন

ইবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘সায়েন্স শো ও রোবোটিকস’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচন পরিচালনায় ইবির ইউট্যাবের কমিটি গঠন

ইবি সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার ৮ সদস্যের কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। কমিটির সদস্যরা […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক সম্মেলনে ১৫ দেশের মধ্যে প্রথম ইবির গবেষক দল

ইবি সংবাদদাতা: আন্তর্জাতিক সম্মেলনে ১৫ টি দেশের মধ্যে  প্রথম স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) একটি গবেষক দল। গত ২৯ থেকে ৩১ জানুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমন সাফল্য অর্জন করেন তারা। জানা যায়, এ সম্মেলনে মোট ৯৯৩টি গবেষণা […]

বিস্তারিত পড়ুন

ইবি ছাত্রদল নেতার বিরুদ্ধে বিভাগীয় সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের বিরুদ্ধে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপুর থেকে ‘ছাত্রদল আহ্বায়ক বিভাগের সভাপতিকে অপহরণ করেছে’—এ অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়জুড়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে দুপুরে […]

বিস্তারিত পড়ুন

এড. আসাদুজ্জামানের সহযোগিতায় শীতার্তের মাঝে উষ্ণতা ছড়ালো ইবি ছাত্রদল

ইবি সংবাদদাতা: শত শীতার্তের মাঝে উষ্ণতা ছড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঝিনাইদহ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে ক্যাম্পাসের ভ্যানচালক, ও আনসার সদস্যসহ স্থানীয় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করে তারা। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব […]

বিস্তারিত পড়ুন

অভয়ারণ্যের ‘কুহেলিকা’ উৎসবে মেতেছে ইবি ক্যাম্পাস

ইবি সংবাদদাতা: উদ্যোক্তা গড়ার লক্ষ্যকে সামনে রেখে চতুর্থবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কুহেলিকা উৎসব ১৪৩২’ আয়োজন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’। এতে ২৮টি স্টলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মসহ বাংলার গ্রামীণ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। সোমবার (২৬ জানুয়ারি) থেকে বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে বটতলা জুড়ে কুহেলিকা উৎসব পালন করবে সংগঠনটি। […]

বিস্তারিত পড়ুন

ইবিতে ‘আত্মপরিচয়ের শিকড়’ শীর্ষক সেমিনার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আত্মপরিচয়ের শিকড়’ শীর্ষক মুসলিম লিগ্যাসি সেমিনার ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে লাইট অফ কুরআন ও দ্য  অ্যালকেমিস্ট নেটওয়ার্কের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি […]

বিস্তারিত পড়ুন

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে শহিদুল-আহনাফ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ বর্ষের মো. শহিদুল ইসলাম ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ বর্ষের আহনাফুজ্জামান দায়িত্ব পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা […]

বিস্তারিত পড়ুন