সংবাদপত্র প্রতিনিধি পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজকের খবর জাতীয় সারাদেশ
বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের উদ্যোগে রাজধানীর শুকতারা রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর মহাপরিচালক খালেদা বেগম।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডিএফপি (চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর)-এর মহাপরিচালক খালেদা বেগম (প্রধান অতিথি) চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের পরিচালক  নিরীক্ষা উপ-পরিচালক নিরীক্ষা আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা
সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান।
শেয়ার করুন