ইবিতে হল প্রশাসনের উদ্যোগে ইফতার ৯ মার্চ

আজকের খবর ইবি
ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতারি পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন।
এতে আগামী ৯ মার্চ এ ইফতার পরিবেশন করা হবে। বুধবার (৪ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রভোস্ট কাউন্সিলের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত হল কার্ড দেখিয়ে ইফতারের টোকেন সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা হল কার্ড প্রদর্শন করে টোকেন সংগ্রহ করতে পারবে।  সুশৃঙ্খল ভাবে ইফতার পরিচালনা করতে প্রত্যেক হল তাদের নিজ নিজ কর্মপদ্ধতি অনুসরণ করবে।
এর আগে বিভিন্ন হলের শুধুমাত্র হলের আবাসিক শিক্ষার্থীরাই ইফতারে অংশগ্রহণ করতে পারবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। পরে শাখা ছাত্রদল, শিবির,  ছাত্র ইউনিয়ন, খেলাফত ছাত্রমজলিসসহ ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সমালোচনার মুখে হল প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। পরে ইফতারে আবাসিক-অনাবাসিক উভয়ই শিক্ষার্থীদের  অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে।
শেয়ার করুন