দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ

আজ সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা পরিষদ অফিসে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারের সাথে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে দুই বন্ধুপ্রতিম রাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যাকাণ্ড, ভারতীয় ভিসার সহজীকরণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, আঞ্চলিক অগ্রগতি এবং আমাদের দীর্ঘস্থায়ী সুসম্পর্ককে আর সুদৃঢ় করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক কালে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন আশা প্রকাশ করেন দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
​সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিমসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

​আলোচনা শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমারকে কুষ্টিয়ার কৃষ্টি ও সংস্কৃতির স্মারক হিসেবে লালন শাহের একতারা, বই এবং কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের গামছা উপহার হিসেবে প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন