রোটারি ক্লাব অব ঢাকা নর্থের উদ্যোগে মিরপুর উপজেলায় ৫,০০০টি গাছের চারা বিতরণ

আজকের খবর কুষ্টিয়া সদর মিরপুর সারাদেশ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রোটারি ক্লাব অব ঢাকা নর্থ একটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫,০০০টি গাছের চারা বিতরণ করেছে।

এই কর্মসূচির আওতায় মিরপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, গ্রামবাসী এবং শিশুদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে সকলকে উৎসাহিত করা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ আশা প্রকাশ করে যে, বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা হলে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্লাবটি ভবিষ্যতেও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখবে।

শেয়ার করুন