পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজকের খবর কুমারখালী রাজনীতি সারাদেশ

মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমারখালী পৌর বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর মার্কেটস্থ পৌর বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান সেখ সাদী। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দীর্ঘ রাজনৈতিক পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ।
খান আতিকুর রহমান সবুজ বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের কথা স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে হাজী মনোয়ার হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী আশরাফুল আলম, সাবেক পৌর কমিশনার হেলাল উদ্দিন, মোহাম্মদ অপু, মিরাজুল ইসলাম মিরাজ, কাজল, মোজাম্মেল হক, আশরাফুল ইসলাম হিরো, ছাত্রনেতা কামরুজ্জামান সোয়াদ ও নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় ও স্থানীয় পর্যায়ের মৃত ও জীবিত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। হাফেজ আনাস খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
কর্মসূচিতে কুমারখালী পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন