ইসলামী বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেম স্থাপনের জন্য কারিগরি সহায়তা এবং সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে রিসোর্স পার্সন হিসেবে মনোনীত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ কর্মকর্তা মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মনোনীত রিসোর্স পার্সনগণ হলেন, কুয়েট -এর আইসিটি সেল এন্ড সেন্ট্রাল কম্পিউটার সেন্টার-এর সিস্টেম এনালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু হানিফ শেখ, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ নাজিম উদ্দিন এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ আবুল কাশেম।
ভিসি অফিসের সভাকক্ষে এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী, আইসিটি সেল-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ডিন এবং সভাপতিবৃন্দের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়
মঙ্গলবার (১১ আগস্ট, ২০২৬) দুপুর ১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান অনুষদসমূহের ডিনবৃন্দ এবং বিভাগীয় সভাপতিবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক উপস্থিত ছিলেন। সভায় নকল রোধসহ একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

